নেত্রকোনায় কিশোরী ধর্ষণ মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’ খ্যাত রিপন মিয়া (৩৩)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিপনকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমিস্ত্রি রিপন ‘রিপন ভিডিও’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আঞ্চলিক ভাষায় বিভিন্ন কনটেন্ট তৈরি করে পরিচিতি পান। সম্প্রতি এক কিশোরীকে কনটেন্ট ক্রিয়েটর বানানোর প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় গত ৫ আগস্ট কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রিপনকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top