চট্টগ্রামে উত্তেজনা চরমে, শিশু ধর্ষণ মামলায় পুলিশের গাড়িতে আগুন

চট্টগ্রামে উত্তেজনা চরমে, শিশু ধর্ষণ মামলায় পুলিশের গাড়িতে আগুন ,

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

শিশু ধর্ষণের অভিযোগ : রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জড়ো হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুই সাংবাদিকসহ তিনজন আহত হন। এছাড়া আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পরে র‌্যাব ও আর্মড পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এদিকে রাত ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক ও অন্যান্যদের খোঁজখবর নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top