ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির যুবকের

ওমানে বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

ওমানে এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী মোহাম্মদ এনাম (৪৫) মারা গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ওমানের সোহার শহরে এ দুর্ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ এনাম ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদির বাপের বাড়ি এলাকার মরহুম জাগীর আহমেদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোহার শহরের একটি ভবনে এসি মেরামতের কাজ করছিলেন এনাম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ সোহার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রবাসী সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top