ঈদের ছুটিতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু,

চট্টগ্রামের ফটিকছড়িতে লেকের পানিতে ডুবে যাওয়া বন্ধুর সন্তানদের উদ্ধার করতে গিয়ে মফিজ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুনতাহা (৪) নামে এক শিশুও প্রাণ হারায়।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ঈদের ছুটিতে পরিবার নিয়ে বেড়াতে এসে লেকের মধ্যে নৌকা উল্টে পানিতে পড়ে যায় তিন শিশু। তাদের উদ্ধার করতে লেকে ঝাঁপ দেন ফার্মের মালিক মফিজ। তিনি দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ মুনতাহাকে খুঁজতে গিয়ে নিজেই পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা মফিজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় দুই ঘণ্টা পর লেক থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
