চট্টগ্রামে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তাররা হলেন আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) ও মো. সাজ্জাদ হোসাইন (২৫)।
শুক্রবার চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

