ব্রাজিল ম্যাচের আগে হালান্ডকে নিয়ে নরওয়ের শঙ্কা

ব্রাজিল ম্যাচের আগে হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় নরওয়ে

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রবিবার ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলটির সবচেয়ে বড় চিন্তার নাম আর্লিং হালান্ড। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ শেষে ক্লান্তির কথা জানিয়ে দিয়েছেন তারকা এই স্ট্রাইকার।

আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন হালান্ড। ম্যাচ শেষে তিনি বলেন, খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আর খেলতে পারতেন না। নরওয়ে কোচ স্টলে সোলবাক্কেনও জানান, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই হালান্ডের শক্তি অনেকটাই ফুরিয়ে গিয়েছিল।

ব্রাজিল ম্যাচের আগে হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় নরওয়ে

তবে ক্রীড়া শারীরবিদ ডম রে আশাবাদী। তার মতে, ব্রাজিল ম্যাচের আগে পাঁচ দিনের বিরতি হালান্ডসহ নরওয়ের খেলোয়াড়দের শারীরিকভাবে অনেকটাই পুনরুদ্ধারের সুযোগ করে দেবে। তিনি বলেন, সাধারণত ম্যাচের ৯৬ ঘণ্টা পর অধিকাংশ ফুটবলার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং এই সময়টুকু পরিকল্পিত অনুশীলনের জন্যও যথেষ্ট।

রে আরও বলেন, শারীরিক বিশ্রামের পাশাপাশি মানসিক সতেজতাও গুরুত্বপূর্ণ। সে কারণেই ইরাক ম্যাচের পর খেলোয়াড়দের নিউইয়র্ক ঘুরে দেখার সুযোগ দিয়েছিল নরওয়ে। এছাড়া গরম আবহাওয়ায় হাইড্রেশন বিরতি সঠিকভাবে কাজে লাগাতে পারাও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top