১৪ রান করেই শরীফুলের দুই রেকর্ড

পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আছেন তালহা জুবায়ের। ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে দলের বাজে ব্যাটিংয়ে নিশ্চয় মন খারাপ হয়েছে তাঁর। তবে শরীফুল ইসলামের হাত ধরে ২২ বছর আগের এক স্মৃতি রোমন্থন করার সুযোগ পেলেন সাবেক এই পেসার।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৬৪ রানে। সফরকারীদের এই ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সগ্রহটা কোনো ব্যাটারের নয়, বোলারের। সেটাও ১১ নম্বরে নামা শরীফুল ইসলামের। মিচেল স্টার্কের বলে অ্যালেক্স ক্যারির হাত ক্যাচ দিয়ে শেষ ব্যাটার হিসেবে যখন ফিরছিলেন, তখন এই পেসারের নামের পাশে ১৪ রান।

 

১৪ রান করেই শরীফুলের দুই রেকর্ড

এ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টের কোনো ইনিংসে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান করলেন শরীফুল। এত দিন রেকর্ডটা ছিল জুবায়েরের দখলে। ২০০৪ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সবার পরে নেমে ৩১ রান করেছিলেন তিনি। এবার জুবায়েরের পাশে বসলেন শরীফুল।

শরীফুল রেকর্ড গড়েছেন আরও একটি। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটা এখন তাঁর দখলে।

শুরুতেই অস্ট্রেলিয়ার বোলিং তোপে পড়ে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের (৪৩) নতুন রেকর্ডের শঙ্কায় ছিল বাংলাদেশ। সে শঙ্কা দূর করেছেন শরীফুল-তাইজুল ইসলাম জুটি। ৩৯ রানে নবম উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন এই দুজন। তাঁদের জুটিতে আসে ২৫ রান; ইনিংসে এটা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি। ১১ রান আসে তাইজুলের ব্যাট থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top