যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্কের হুমকি কানাডার

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্কের হুমকি কানাডার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ভেস্তে যাওয়ার পর দেশটির পণ্যের ওপর সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানান, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্ত পরিবর্তন করায় আলোচনা স্থগিত করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। দুই দেশের আলোচনায় ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর শুল্ক কমানোর বিষয়েও আলোচনা চলছিল। তবে চুক্তি চূড়ান্ত না হওয়ায় কানাডা এখন ‘ডলার-ফর-ডলার’ নীতিতে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শর্ত অন্যায্য ও অর্থনৈতিকভাবে অযৌক্তিক। অন্যদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অভিযোগ করেছেন, কানাডা আগে সম্মত হওয়া শর্ত অনুযায়ী চুক্তি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top