১২ ফুটের বার্মিজ অজগর উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকে পড়া প্রায় ১৪ কেজি ওজনের ১২ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগান থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

১২ ফুটের বার্মিজ অজগর উদ্ধার

সাপটি বাগানের নিরাপত্তা জালে আটকে ছিল। উদ্ধারকৃত অজগরটি বার্মিজ প্রজাতির। এর ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূর্ব চরণদ্বীপের একটি বাগানের নিরাপত্তা জালে অজগরটি আটকে পড়ে। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের সদস্য আমীর হোসাইন শাওন বলেন, খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। সকাল সাড়ে ১০টার দিকে জাল কেটে নিরাপদে সাপটি বের করে আনা হয়। পরে স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী অজগরটি ওই এলাকার একটি কৃষিজমিতে অবমুক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top