কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না দুই যুবকের

কক্সবাজার থেকে ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে চাঁদপুরে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ভ্রমণ শেষে ওই দুই যুবক মোটরসাইকেলে করে চাঁদপুরের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন।

কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না দুই যুবকের

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ আহমেদ তৌহিদকে মৃত ঘোষণা করেন। অপর যুবক মাহি উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে নিহত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পরে তারও মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top