হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৯
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত তিন শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৯৬ শিশু। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ৯৩ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
একই সময়ে দেশে আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৫ হাজার ৭৬০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯০ জনে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৯ হাজার ৬৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
