Total Views: 102
সর্বোচ্চ ভোটে পরিচালক তামিম, বিসিবিতে এলেন যারা
বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। ৭৬ কাউন্সিলরের ভোটে ক্যাটাগরি-২ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ থেকে বেশির ভাগ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও খুলনা ও বরিশালে ভোট হয়। বরিশাল থেকে মিজানুর রহমান এবং খুলনা থেকে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইসরাফিল খসরুসহ মোট ২৩ জন পরিচালক। নতুন পরিচালকদের ভোটে আজই বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা।
