শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হচ্ছে না:জানাল ভারত

ভারতের মাটিতে অবস্থান করলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিতে দেওয়া সরকারি বক্তব্যে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, মানবিক বিবেচনায় এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

একই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top