রাঙামাটি সীমান্তবর্তী এলাকায় শিক্ষার মানোন্নয়নে কম্পিউটার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।সোমবার(১০ আগস্ট) দুপুরে খুব্বাং উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে কম্পিউটার তুলে দেন ছোট হরিণা ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও দায়িত্ব মনে করে। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিজিবির পক্ষ থেকে এমন সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।
পরে তিনি খুব্বাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও স্কুলের উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
