এআই ব্যবহারে বাড়ছে পরিবেশের চাপ, ক্ষতি কমাতে যা করতে পারেন

এআই ব্যবহারে পরিবেশের ক্ষতি, যেভাবে কমাবেন আপনিও

চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআই ব্যবহারের পেছনে বিশাল ডেটা সেন্টারে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহার হয়। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে কার্বন নিঃসরণও বাড়ছে। ফলে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পরিবেশের ওপরও তৈরি হচ্ছে বাড়তি চাপ।

তবে সচেতনভাবে এআই ব্যবহার করে এই ক্ষতি কিছুটা কমানো সম্ভব। সাধারণ তথ্য বা আবহাওয়ার খবরের মতো সহজ কাজের জন্য প্রয়োজন না হলে এআইয়ের বদলে সাধারণ সার্চ ইঞ্জিন ব্যবহার করা যেতে পারে। নির্দিষ্ট কাজের ক্ষেত্রে বড় মডেলের বদলে ছোট ও বিশেষায়িত এআই ব্যবহার করলেও বিদ্যুৎ খরচ কমে।

এ ছাড়া অপ্রয়োজনে দীর্ঘ উত্তর, উচ্চ রেজোলিউশনের ছবি বা ভিডিও তৈরি না করাও পরিবেশের ওপর চাপ কমাতে সাহায্য করবে। তাই প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত উত্তর চাওয়া, অপ্রয়োজনীয় এআই ব্যবহার এড়িয়ে চলা এবং পুরোনো ছবি সম্পাদনাকে অগ্রাধিকার দেওয়ার মতো ছোট ছোট অভ্যাসই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top