Total Views: 4
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, এটি তাদের ‘প্রথম পদক্ষেপ’ এবং পরিস্থিতির অবনতি হলে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি বন্ধের এ ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, প্রণালি বন্ধ হওয়ার কোনো প্রমাণ তারা এখনো পাননি। একই সময়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার নতুন উদ্যোগও চলছে।
