মেসিকে ঘিরে সুইজারল্যান্ডের বিশেষ পরিকল্পনা

মেসিকে আটকাতে একাধিক পরিকল্পনা সুইজারল্যান্ডের

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে সুইজারল্যান্ড। ইনজুরির কারণে দলের সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বিকে না পেলেও লিওনেল মেসিকে থামাতে একাধিক কৌশল সাজিয়ে রেখেছে সুইস শিবির।

সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেন, মেসির প্রভাব কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা। তার ভাষায়, ‘বল আমাদের দখলে থাকলে মেসিও খুব বেশি কিছু করতে পারবে না। আমরা নিজেদের খেলায় মনোযোগ দেব এবং তাকে বল নিয়ে খেলার সুযোগ কমিয়ে দিতে চাই।’

File:Lionel-Messi-Argentina-2022-FIFA-World-Cup.jpg ...

তিনি আরও জানান, মেসিকে রুখতে দলগত রক্ষণ, দ্রুত পাসিং এবং হাই প্রেসিং কৌশল প্রয়োগ করা হবে। ‘আমরা একটি ইউনিট হিসেবে খেলব। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করাই লক্ষ্য,’ বলেন ইয়াকিন।

তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে সুইজারল্যান্ড। চলতি বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করা জোহান মানজাম্বি ইনজুরির কারণে খেলতে পারবেন না। ইয়াকিন জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ফেরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এদিকে অধিনায়ক গ্রানিত জাকা বলেছেন, দলের পুরো মনোযোগ আর্জেন্টিনাকে হারানোর দিকে। মেসিকে নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লেহমানের সমালোচনার জবাবে জাকা বলেন, ‘মানুষ কী বলছে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা মাঠের পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চাই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top