প্লাবিত এলাকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায় বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম ইসমাইল হোসেন। সে স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে। শুক্রবার সাতকানিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরিবারের সদস্যদের অজ্ঞাতসারে শিশুটি পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top