মানসনদ ছাড়া দই উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

বগুড়ায় বিএসটিআই-এর মানসনদ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রির দায়ে দুটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ শাহানূর হোসেন খান। এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানসনদ ছাড়া দই উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

জানা যায়, মঙ্গলবার বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় দুটি দই উৎপাতন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ না করা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি দই উৎপাদন এবং মোড়কের লেবেলে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করে পণ্য বিক্রয় ও বিতরণ করা হচ্ছে। এসব অপরাধে বিসমিল্লাহ দই ঘর এন্ড সুইটসকে ২০ হাজার টাকা ও রহমত দই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল হজানান, অভিযান শেষে প্রতিষ্ঠান দুটিকে দ্রুত পরিবেশ ও মান সংশোধন করে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top