ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা
রাজনৈতিক বৈরিতার কারণে ২০১৩ সালের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। তাই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের তাদের লড়াই দেখতে অপেক্ষা করতে হয় আইসিসির বড় টুর্নামেন্টগুলোর জন্য। এবার ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি।
আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায় বিষয়টি আলোচনায় উঠতে পারে। নিরপেক্ষ কোনো ভেন্যুতে সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে। সভায় ২০২৭-২০৩১ সময়কালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়েও আলোচনা হবে।

২০০৮ সালের কিটপ্লাই কাপের পর কোনো ত্রিদেশীয় সিরিজে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়নি। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরও নিয়মিত লড়াই দেখার সুযোগ পাবেন বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা।
