বিভিন্ন প্রতিষ্ঠান গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শুধু তিন পার্বত্য জেলা পরিষদ নয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করা হবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সরকার কাজ করবে। দেশে শিক্ষিত তরুণ-তরুণীদের আত্মউন্নয়ন-কেন্দ্রীক প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা ঘরে বসে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করতে পারে। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে প্রশিক্ষণের বিকল্প নেই।

রবিবার দুপুরে রাঙামাটিতে বিভিন্ন স্কিমের আওতায় সনদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর মো. হেলাল উদ্দীন আরও বলেন, রংধনুর সাতটি রঙের মতো পার্বত্যাঞ্চলেও রয়েছে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির জাতি গোষ্ঠী। সাত রঙের সংমিশ্রণের সৌন্দর্যের মতো পাহাড়ি-বাঙালিকে ঐক্যবদ্ধভাবে শান্তি-সম্প্রীতি বজায় রেখে সরকারের উন্নয়নে সহায়তা করতে হবে।

বিভিন্ন প্রতিষ্ঠান গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহাম্মদ, সদস্য অর্থ সুমন বড়ুয়া, সদস্য পরিকল্পনা জাহিদ ইকবাল ও উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন উপস্থিত ছিলেন।

পরে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় সনদ, বিভিন্ন প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তিন পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top