বাঁশবাড়িয়ায় শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ

 চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় সময় মহাসড়কে আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় সময় মহাসড়কে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢেউ ঘটা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় মহাসড়কে আগুন জ্বালানো হলে ঢাকামুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় ছুটির পর রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মিনি কাভার্ড ভ্যান বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় স্থানীয় জনতাও তাদের সঙ্গে যোগ দেয়। বিক্ষোভকারীরা মহাসড়কের পাশে থাকা বাঁশ ও গাছ সড়কের ওপর এনে আগুন ধরিয়ে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top