নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন করতোয়া (স্থানীয় নাম কান নদী) নদীতে এ দুর্ঘটনা ঘটে।

করোতোয়া নদী
করোতোয়া নদী

নিহতরা হলেন—গুড়গুড়ি গ্রামের দুলাল হোসেনের দুই মেয়ে দুলালী খাতুন (২৪) ও সুরভী (১৩) এবং তাঁর পুত্রবধূ সুমাইয়া আক্তার ওরফে আকলিমা (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমাইয়া আক্তার তাঁর দুই ননদকে নিয়ে বাড়ির পাশের নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় খোঁজ করতে যান তহিদুল ইসলাম। নদীর পাড়ে তিনটি ওড়না পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে নদীতে অনুসন্ধান শুরু করেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে তিনজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top