দুই দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে উঠল স্কুলছাত্রীর মরদেহ

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা পরিষদ পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত স্কুলছাত্রী সেঁজুতি।
নিহত স্কুলছাত্রী সেঁজুতি।

নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে এবং সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে সেঁজুতি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় সেদিন রাতেই তার বাবা সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের দাবি, রোববার রাতে তাদের কাছে ফোন করে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

নিহতের বাবা ফালু চন্দ্র মালু অভিযোগ করে বলেন, “আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top