Total Views: 5
দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ইনিংস ও ১৬ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটারদের ব্যর্থতায় দুই ইনিংস মিলিয়েও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৪৯৭ রান ছুঁতে পারেনি বাংলাদেশ।
বেনোনির উইলমোর পার্কে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। জেপি কিং সেঞ্চুরি এবং মাইকেল ভ্যান ভারেনের হাফ সেঞ্চুরি করেন।

জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭১ রান করলে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার নিশ্চিত হয়।
বাংলাদেশের হয়ে ইফতেখার হোসেন ইফতি ৫৯ ও মোহাম্মদ আব্দুল্লাহ ৪৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার স্পিনার শেল্ক এনগেলব্রেখট একাই পাঁচ উইকেট শিকার করেন
