বারকোলার জন্য ১২০ মিলিয়ন পাউন্ড খরচে রাজি লিভারপুল

১২০ মিলিয়ন পাউন্ডে পিএসজি তারকাকে দলে নিতে লিভারপুলের সমঝোতা

ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে পিএসজির সঙ্গে প্রায় ১২০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। বৃহস্পতিবার রাতে দীর্ঘ আলোচনার পর দুই ক্লাব চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান

চুক্তি অনুযায়ী, বারকোলার জন্য লিভারপুল শুরুতে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি পরিশোধ করবে। পারফরম্যান্সভিত্তিক শর্ত পূরণ হলে আরও প্রায় ২০ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। তবে চুক্তির কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

বারকোলার জন্য ১২০ মিলিয়ন পাউন্ড খরচে রাজি লিভারপুল

২৩ বছর বয়সী বারকোলা পুরো গ্রীষ্মজুড়েই লিভারপুলের অন্যতম প্রধান ট্রান্সফার লক্ষ্য ছিলেন। শুরুতে পিএসজি তার জন্য প্রায় ১৪৫ মিলিয়ন পাউন্ড দাবি করলেও পরে মূল্যায়ন কমিয়ে আনায় সমঝোতার পথ তৈরি হয়।

২০২৩ সালে লিঁও থেকে ৪৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে দলে নিয়েছিল পিএসজি। ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গত মৌসুমে বড় ম্যাচগুলোতে নিয়মিত একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে তার জন্য।

লিভারপুলে যোগ দিলে বারকোলা ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড় হতে পারেন। এর আগে ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেকজান্ডার ইসাককে দলে এনে রেকর্ড গড়েছে লিভারপুল।

এদিকে বারকোলাকে পাওয়ার পাশাপাশি মোহাম্মদ সালাহর বিকল্প হিসেবেও আরও একজন উইঙ্গার দলে নিতে চাইছে লিভারপুল। ইয়ানকুবা মিনতেহ ও ইসমাইলা সারকেও নজরে রেখেছে ইংলিশ ক্লাবটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top