জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সচেতনতা বিষয়ক কর্মশালা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে ‘Career GPS: Navigating Sectors, SWOT Analysis, and Your 21st Century Skillset’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিন ঘণ্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অন-ক্যাম্পাস বিবিএ প্রোগ্রাম এবং বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষকসহ সংশ্লিষ্টরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সচেতনতা বিষয়ক কর্মশালা

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা জরুরি। প্রয়োজনীয় দক্ষতা ছাড়া কর্মক্ষেত্রে সফলতা অর্জন কঠিন। এ কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম বিভিন্ন ধরনের দক্ষতাকে গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. লুৎফর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান এস. এম. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদ মিয়া।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টির শিক্ষক এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top