চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, নেইমারকে নিয়ে দেওয়া স্ট্যাটাস ভাইরাল

চট্টগ্রামের বাঁশখালীর দারোগা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের চরিত্যা পাড়া এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর পর নেইমারকে নিয়ে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ব্রাজিলের হারের পর তিনি লিখেছিলেন, “দল হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।”
বাঁশখালী থানার পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
