চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল গরু ব্যবসায়ীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবুল (৫৯) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা চারটি গরুর মধ্যে দুটি গরুও মারা গেছে।

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগিচারহাট এলাকা থেকে চারটি গরু নিয়ে সাতকানিয়ার কেরানীরহাটের দিকে যাচ্ছিলেন বাবুল। রাতের বেলায় মহাসড়ক দিয়ে গরুগুলো হাঁটিয়ে নেওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির Eagle Paribahan bus নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ও গরুগুলোকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত বাবুলকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলেই দুটি গরুর মৃত্যু হয় এবং বাকি দুটি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার পর বাসটি শনাক্ত করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top