চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামী থানার একটি ধর্ষণ মামলার আসামি মো. শাহজাহানকে (২০) গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকেলে জয়দেবপুরের মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত শাহজাহান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি বায়োজিদ বোস্তামি থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top