গ্রাহক ও কর্মীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আইএফআইসি ব্যাংক। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড অপারেশনস হেলাল আহমেদ এবং ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন, ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেসের প্রধান আর্থিক কর্মকর্তা আবু রায়হান আল বেরুনীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা), মেডিক্স স্পেশালাইজড ক্লিনিক এবং এম এ রশীদ হাসপাতাল (জামালপুর)-এ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক পরীক্ষায় বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
