খাগড়াছড়িতে তরুণদের মাদকবিরোধী মেন্টর হিসেবে গড়ে তোলার কর্মশালা

খাগড়াছড়িতে মাদকবিরোধী মেন্টর তৈরিতে কর্মশালা

খাগড়াছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মেন্টর তৈরি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। প্রধান অতিথি জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত মাদকের অপব্যবহার রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। কর্মশালায় জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন শিক্ষক অংশ নেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত সচেতনতা ও নিয়মিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top