কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় সাদিকুজ্জামান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুজ্জামান বড়উঠান এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সাদিকুজ্জামানের মৃত্যু হয়। পরে কর্ণফুলী থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top