একসঙ্গে ঝরে গেল দুই প্রাণ, সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুল শিক্ষক ও তাঁর পিতা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তাঁর পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।

অক্টোবরে ৪৬৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৯ | The Daily Star

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন বাবা-ছেলে। পথে নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top