একদিনে ১৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ১ জন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৮

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৪৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন, খুলনা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন এবং রাজশাহী বিভাগে ৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ১৪৮ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৫ হাজার ৬৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছরের ২৫ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ জনে। আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৪ শতাংশ নারী।

এদিকে, সর্বশেষ মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত ব্যক্তি খুলনা সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top