ইরানের কারণে যুদ্ধবিরতি চুক্তি ঝুলে আছে: মার্কিন দাবি

ইরান ‘শক্তিশালী ও অহংকারী’, তাই যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতি নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা অত্যন্ত ‘শক্তিশালী’ ও ‘অহংকারী’ হওয়ায় চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে এখনো সম্মত হয়নি। তবে শেষ পর্যন্ত চুক্তি করা ছাড়া তেহরানের সামনে অন্য কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

74,813 Donald Trump Royalty-Free Images, Stock Photos & Pictures |  Shutterstock

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা চললেও সমঝোতায় পৌঁছাতে সময় লাগছে। যারা দ্রুত চুক্তির জন্য চাপ দিচ্ছেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় প্রয়োজন হয়।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণস্থলগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়ে গেছে বলে স্বীকার করেন তিনি।

একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, আলোচনার মাধ্যমে সমাধান না হলে যুক্তরাষ্ট্রকে ‘অন্য পথ’ বেছে নিতে হতে পারে। এদিকে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top