ইপিআই টিকা, যক্ষ্মা ও এইডসের ওষুধে ৪৬৩ কোটি টাকার ক্রয় অনুমোদন

৪৬৩ কোটি টাকায় টিকা, যক্ষ্মা ও এইডসের ওষুধ কিনবে সরকার

ইপিআই কর্মসূচির টিকা, যক্ষ্মা নিয়ন্ত্রণের ওষুধ এবং এইচআইভি/এইডস রোগীদের চিকিৎসাসামগ্রী কিনতে ৪৬৩ কোটি ৪৪ লাখ টাকার চারটি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।]\

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।

এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের ইপিআই কর্মসূচির অবশিষ্ট ৫০ শতাংশ চাহিদা পূরণে সাত ধরনের ভ্যাকসিন কিনতে ব্যয় হবে ৪১২ কোটি ৭১ লাখ টাকা। এসব টিকা UNICEF-এর মাধ্যমে সরাসরি সংগ্রহ করা হবে।

এ ছাড়া জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য অতিরিক্ত অ্যান্টি-টিবি ওষুধ কিনতে ১৫ কোটি ৫১ লাখ টাকা এবং যক্ষ্মা শনাক্তকরণে ব্যবহৃত অতিরিক্ত GeneXpert Cartridge কিনতে ৩১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে এইচআইভি/এইডস রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করতে অতিরিক্ত অ্যান্টি-রেট্রোভাইরাল ওষুধ কিনতে ৩ কোটি ৫২ লাখ টাকার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সরকারের মতে, রোগীর সংখ্যা বৃদ্ধি ও সম্ভাব্য ওষুধ সংকট এড়াতেই এই অতিরিক্ত ক্রয় করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top