আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে হত্যা মামলায় স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার কথা বলে স্ত্রীকে চট্টগ্রাম নগরে এনে হাসপাতালে না নিয়ে বহদ্দারহাটের একটি আবাসিক হোটেলে ওঠেন নেজাম। পরে সেখান থেকে শাহনাজ বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নেজাম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top