আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিরাপত্তাজনিত কাজের কারণে আজ শনিবার চট্টগ্রাম ও নাটোরের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

চট্টগ্রামের চন্দনাইশে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ সময় চন্দনাইশ পৌরসভা, থানা, উপজেলা পরিষদ, মেডিকেল কমপ্লেক্স, ফায়ার সার্ভিসসহ মুনসেফ বাজার, নোয়াপাড়া, গাছবাড়িয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে নাটোরে ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক অংশ এবং নগর ইউনিয়নের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
