বিশ্বকাপে রূপকথা লিখছে কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা
মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই ইতিহাস গড়েছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে অপরাজিত থেকে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হয়ে শেষ ৩২-এর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি।

নকআউটে তাদের সামনে এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই, যেখানে লিওনেল মেসির অভিজ্ঞতার বিপরীতে থাকবে কেপ ভার্দের স্বপ্নভরা তরুণ দল।
কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারা তাদের জন্য বড় সম্মানের। তবে এই সাফল্যকে তিনি কোনো রূপকথা নয়, বরং কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের ফল বলেই মনে করেন।
তার ভাষায়, “আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু লক্ষ্য অর্জনের জন্য লড়াই করতে জানি। আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।”
বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হয়ে ওঠা কেপ ভার্দে এখন তাকিয়ে আছে আরও একটি ইতিহাস গড়ার দিকে।
