চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

গাড়িচালক সজিব হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার গাড়িচালক মো. সজিব হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডিতরা হলেন নুরুল আমিন, মো. শাহজাহান ও নুরুল আলম টুটুল। তাঁদের মধ্যে টুটুল আদালতে উপস্থিত ছিলেন, আর অপর দুই আসামি পলাতক।

চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, ২১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন গাড়িচালক সজিব। ১০ দিন পর পাহাড়তলীর টোল রোড এলাকায় একটি কৃষিজমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়।

পুলিশের তদন্তে সজিবের মাথা ও বুকে আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়। পরে তদন্ত শেষে তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top