Total Views: 4

নারী যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিসির ‘পিংক বাসে’ ই-টিকিটিং
নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং কাউন্টারে অপেক্ষার সময়ও কমবে।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে মোট ১৪টি বাস নিয়ে এই সার্ভিস চালু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে।
নারী যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য বাসগুলোতে সিসি ক্যামেরা ও জিপিএস সংযোজন করা হয়েছে। এছাড়া বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। নতুন বাস সংযোজনে প্রায় ৮০০ কোটি টাকা ঋণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
