চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

গাড়িচালক সজিব হত্যা: চট্টগ্রামে তিন আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার গাড়িচালক মো. সজিব হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডিতরা হলেন নুরুল আমিন, মো. শাহজাহান ও নুরুল আলম টুটুল। তাদের মধ্যে টুটুল আদালতে উপস্থিত ছিলেন, অন্য দুজন পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর নিখোঁজ হওয়ার পর ১০ দিন পর পাহাড়তলী এলাকায় সজিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়। ২১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top