চট্টগ্রামে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিরব ইমন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগষ্ট) উপজেলার পোমরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইমন ওই এলাকার জহির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জুলাই উত্তর পোমরা মালিহাট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠে ইমনের বিরুদ্ধে। পরবর্তীতে এক সালিশী বৈঠকে ইমনকে ভবিষ্যতে এমন কর্মকামন্ড থেকে দূরে থাকার অঙ্গিকারনামা নেওয়া হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন বলে জানিয়েছে পরিবার। এ কারণে মানসিক বিষাদ নিয়ে মৃত্যুর কয়েকদিন আগে একাধিক ফেসবুক পোস্টও দেন ইমন।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন জানান, সোমবার বিকেলে ইমন নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় ছিলেন বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top