রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪ ফার্নিচার কারখানা পুড়ে ছাই

রাঙামাটির লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও চারটি ফার্নিচার কারখানা পুড়ে গেছে। সোমবার সকালে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, একটি ফার্নিচার কারখানায় আগুন লাগার পর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘরসহ আরও কয়েকটি স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়।

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪ ফার্নিচার কারখানা পুড়ে ছাই

খবর পেয়ে লংগদু সেনা জোন, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ থেকে ১ কোটি টাকা হতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জরুরি মানবিক সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top