কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধ

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই দেশজুড়ে একদিনের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি স্টেশন বন্ধ রাখারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে

মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী। তিনি জানান, ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হলে পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংগঠনটির দাবি, ২০১৫ সাল থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা নির্ধারিত থাকলেও গত এক দশকে পরিচালন ব্যয়, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশ, বিদ্যুৎ ও বিভিন্ন ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই কমিশন বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছেন তারা।

পাশাপাশি গ্যাসের দাম বাড়লে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়, নতুন জামানত আদায় বন্ধ এবং সরকারি বিভিন্ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনারও দাবি জানিয়েছেন তারা।

সংগঠনটির অভিযোগ, বিইআরসি ও জ্বালানি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ কারণে বাধ্য হয়েই ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top