চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই এলাকা রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে চাকরি করেন। তিনি খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা।

জানা যায়, নিহত রিপন প্রতিদিনের মত মনিয়াপুকুর পাড় এলাকায় চায়ের দোকানের কাজ সেরে বাসায় চলে যান। সোমবার সকালে জমিদার বাসা ভাড়া নিতে এসে তাকে অনেক ডাকাডাকি করেন। কোন সারা শব্দ না পেয়ে দরজা খুলে রিপনকে ঝুযলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

একই দিন রাউজান উপজেলা সদর এলাকা থেকে মো. এমদাদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর রাউজান ইউনিয়নের হরিশখানপাড়াস্থ রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এমদাদ বিবাহিত, তার এক ছেলে সন্তান রয়েছে।

নিহত এমদাদের স্ত্রী তানিয়া আকতার বলেন, আমাদের মধ্যে কোন ঝামেলা হয়নি। কি কারণে আত্মহত্যা করছে বুঝতে পারছি না।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top