দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, জেলা পরিষদে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

সোমবার দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসকের

মাহবুবের রহমান বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ ও কার্যকর কর্মপরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি জেলা পরিষদের সীমিত বাজেটের বিষয়টি তুলে ধরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান। পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top