কাস্টমস সার্ভার হ্যাকের অভিযোগে আরও এক আসামি গ্রেফতার

কাস্টমস সার্ভার হ্যাক: নেপালে পালানোর পথে আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টমস হাউসের সার্ভারে অনুপ্রবেশ করে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টার মামলায় শেখ সেজান নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপালে পালানোর সময় বুধবার (১৫ জুলাই) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার (১৭ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, সংঘবদ্ধ চক্রটি ভুয়া এলসি তৈরি করে কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে বিদেশি মদ ও সিগারেট খালাসের চেষ্টা করে। এতে সরকারের প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শেখ সেজান সার্ভারে অননুমোদিত প্রবেশ, অন্যের ইউজার আইডি ব্যবহার এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তদন্তে আরও জানা যায়, ২০২৪ সালের মে মাসে কাস্টমসের এক কর্মকর্তার অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধভাবে আমদানিসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

পুলিশ জানায়, শেখ সেজানের বিরুদ্ধে সাইবার প্রতারণা, সরকারি ওয়েবসাইটের নকল সংস্করণ তৈরি এবং বিভিন্ন সরকারি সনদ জালিয়াতির একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনায় এর আগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top