চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে লঘুচাপে নতুন শঙ্কা

চট্টগ্রামে বন্যার পানি পুরোপুরি না নামতেই আবারও বৈরি আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে ওঠে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে লঘুচাপে নতুন শঙ্কা

এদিকে গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন উপজেলার সড়ক থেকে পানি নেমে যাওয়ায় মানুষ ঘর থেকে বের হতে শুরু করেছেন। তবে অনেক স্থানে সড়ক, সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক যোগাযোগ এখনো ব্যাহত।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের ১৫টি উপজেলাই বন্যাকবলিত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি ও হাটহাজারী। স্থানীয়দের দাবি, পানি কমলেও বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পরিবার এখনো দুর্ভোগে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top